২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
জিপিএ-৫ পেয়েছেন ৪০,০৮৪ জন।
এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ২৯ হাজার ১৩ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে এবার এগিয়ে রয়েছেন ছাত্ররা। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২০,৩৬৩ জন এবং ছাত্রী ১৯,৭২১ জন। ছাত্ররা এগিয়ে রয়েছেন ৬৪২ জন।

ফটো ক্রেডিট: জেমিনি এআই
✔️ এরপর রয়েছে সিলেট (৫০.৯০%), কুমিল্লা (৪৮.০৪%), দিনাজপুর (৪৫.৯৮%), রাজশাহী (৪৫.০৬%) এবং যশোর (৪৪.৯২%)। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবার নিচে বরিশাল বোর্ড, যেখানে পাসের হার মাত্র ৪৪.৮৪ শতাংশ।
✔️ অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ।
প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগের পক্ষ থেকে শুভকামনা আপনাদের জন্য। আপনাদের ভবিষ্যৎ উজ্জল হোক। দেশের জন্য আর মানুষের জন্য কল্যাণ নিয়ে আসুন।
জিপিএ-৫ পেয়েছেন ৪০,০৮৪ জন।
এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ২৯ হাজার ১৩ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে এবার এগিয়ে রয়েছেন ছাত্ররা। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২০,৩৬৩ জন এবং ছাত্রী ১৯,৭২১ জন। ছাত্ররা এগিয়ে রয়েছেন ৬৪২ জন।

কোন বোর্ডে পাসের হার কত?
✔️ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবার এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড, যেখানে পাসের হার ৫২.০৭ শতাংশ। তৃতীয় অবস্থানে ময়মনসিংহ বোর্ড, পাসের হার ৫১.৪৪ শতাংশ।✔️ এরপর রয়েছে সিলেট (৫০.৯০%), কুমিল্লা (৪৮.০৪%), দিনাজপুর (৪৫.৯৮%), রাজশাহী (৪৫.০৬%) এবং যশোর (৪৪.৯২%)। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবার নিচে বরিশাল বোর্ড, যেখানে পাসের হার মাত্র ৪৪.৮৪ শতাংশ।
✔️ অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ।
পাসের হারে এগিয়ে আছে মেয়েরা
এবার পাসের হারে ছাত্রীদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ছাত্রদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ৮.৫৬ শতাংশ পয়েন্ট।শতভাগ পাস ও শূন্য পাস প্রতিষ্ঠান
এবার মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র ১৩৯টি প্রতিষ্ঠান শতভাগ পাস অর্জন করেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৪৫টি। অন্যদিকে ২৯৩টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।কীভাবে এইচএসসি ২০২৬ পরীক্ষার ফল জানবেন?
শিক্ষার্থীরা তিন উপায়ে ফল জানতে পারবেন। প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখা যাবে। দ্বিতীয়ত, eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল জানা যাবে। তৃতীয়ত, মোবাইলে এসএমএস করে ফল জানা যাবে। এজন্য ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগের পক্ষ থেকে শুভকামনা আপনাদের জন্য। আপনাদের ভবিষ্যৎ উজ্জল হোক। দেশের জন্য আর মানুষের জন্য কল্যাণ নিয়ে আসুন।
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।