স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন এসেছে। টানা ৬ দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম বেশ কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৪ মার্চ, ২০২৬) সকালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর করা হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
শুধু স্বর্ণ নয়, একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। দামের এমন অস্থিরতার মাঝে স্বর্ণ ব্যবসায় ও বাজারের সর্বশেষ খবর জানতে নিয়মিত পড়ুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। আমরা আপনাদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিয়ে আসি প্রতিনিয়ত।
সোর্স: www.jugantor.com/economics/1073285

এবারের স্বর্ণের দাম কত?
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে জনপ্রিয় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। অন্যান্য ক্যারেটের দামও কমেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।কেন কমল স্বর্ণের দাম?
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
কমনিয়মিত দাম সমন্বয় চলছে
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ১৩ দফা। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং কমেছিল ২৯ বার।শুধু স্বর্ণ নয়, একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। দামের এমন অস্থিরতার মাঝে স্বর্ণ ব্যবসায় ও বাজারের সর্বশেষ খবর জানতে নিয়মিত পড়ুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। আমরা আপনাদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিয়ে আসি প্রতিনিয়ত।
সোর্স: www.jugantor.com/economics/1073285
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।