স্কুলে ভর্তির লটারি প্রক্রিয়া বাতিল, জানুন নতুন নিয়ম কী হতে পারে?

দেশের শিক্ষাপ্রাঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ, ২০২৬) রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।


প্রথম শ্রেণিতে ভর্তির লটারি বাতিলের খবর ২০২৬, ২০২৭ শিক্ষাবর্ষে স্কুল ভর্তির নতুন নিয়ম কী হতে পারে

আদেশে উল্লেখ করা হয়, বর্তমানে সারা দেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতি বাতিল করা হবে। এর পরিবর্তে অংশীজনদের (শিক্ষক, অভিভাবক, বিশেষজ্ঞ) মতামতের ভিত্তিতে একটি নতুন ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।

একই সঙ্গে এই আদেশের মাধ্যমে ২০২৫ সালের ১৩ নভেম্বর ও ১৯ নভেম্বর জারি করা দুটি ভর্তি নীতিমালাও বাতিল করা হয়েছে, যেগুলো লটারি পদ্ধতিতে ভর্তি নির্ধারণের নির্দেশনা দিয়েছিল।

কেন বাতিল করা হলো লটারি পদ্ধতি?


গত কয়েক বছর ধরে ডিজিটাল লটারি পদ্ধতি চালু থাকলেও এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। মহামারি করোনার সময় ২০২১ শিক্ষাবর্ষে প্রথম সব শ্রেণিতেই লটারি পদ্ধতি চালু করা হয়, যা পরে বহাল ছিল । অনেক অভিভাবক মনে করতেন, মেধা বা পছন্দের বিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ায় এই পদ্ধতি তাদের সন্তানের জন্য প্রত্যাশিত ছিল না। অভিভাবক ও শিক্ষাবিদদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন ভর্তি প্রক্রিয়া কেমন হতে পারে?


মন্ত্রণালয়ের আদেশে নতুন ভর্তি প্রক্রিয়া কী হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে বৈঠক করে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে। সেক্ষেত্রে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা, পূর্বের একাডেমিক ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন অথবা উভয়ের সমন্বয়ে একটি পদ্ধতি চালু হতে পারে। তবে এখনই এ বিষয়ে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই সিদ্ধান্তের ফলে আগামী বছর থেকে স্কুলে ভর্তি প্রক্রিয়া কেমন দাঁড়ায়, সেদিকেই এখন তাকিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা। নতুন নীতিমালা যাতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়ক হয়, সেই প্রত্যাশাই সবার।

স্কুলের ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ খবর সবচেয়ে আগে জানতে নিয়মিত ভিজিট করুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। শিক্ষা ও প্রযুক্তির জগতের নির্ভরযোগ্য তথ্যের জন্যও আপনি নির্ভর করতে পারেন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগে।

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন