প্রিয় শিক্ষার্থীরা, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সোমবার (২৪ আগস্ট, ২০২৬ইং) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

✔️ পরীক্ষা শেষ: ১৫ এপ্রিল ২০২৭
✔️ ব্যবহারিক পরীক্ষা: ২২ এপ্রিল ২০২৭ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে
✔️ পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০:০০টা থেকে শুরু
এর আগে সিদ্ধান্ত ছিল, ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না।
শিক্ষা ও প্রযুক্তি নিয়ে নিয়মিত আপডেট পেতে ভিজিট করো প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। এখানে তুমি পাবে শিক্ষা, ক্যারিয়ার, প্রযুক্তি ও জীবনযাপন সম্পর্কিত দরকারি সব তথ্য। নতুন নতুন আপডেট পেতে ব্লগটির সঙ্গেই থাকো।
প্রিয় শিক্ষার্থী: একসাথে পড়ুন লেখাপড়া বিষয়ে সকল পোস্টগুলো

পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
✔️ পরীক্ষা শুরু: আগামী বছরের ১৪ মার্চ ২০২৭✔️ পরীক্ষা শেষ: ১৫ এপ্রিল ২০২৭
✔️ ব্যবহারিক পরীক্ষা: ২২ এপ্রিল ২০২৭ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে
✔️ পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০:০০টা থেকে শুরু
এর আগে সিদ্ধান্ত ছিল, ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না।
পরীক্ষার জন্য প্রস্তুতি:
এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি মাইলফলক। তাই সময়সূচি প্রকাশ পাওয়ার পর থেকেই শিক্ষার্থীদের প্রস্তুতি শুরু করা উচিত। নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করা, টাইম ম্যানেজমেন্ট অনুশীলন করা এবং দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোর ওপর বেশি মনোযোগ দেওয়া জরুরি। প্রতিদিনের পড়ার রুটিন তৈরি করে তার অনুযায়ী চললে ভালো ফলাফল সম্ভব।শিক্ষা বোর্ডের পরামর্শ:
শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য ২০২৬ সালের প্রস্তুতিমূলক পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। প্রস্তুতিমূলক পরীক্ষা চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। এই পরীক্ষাগুলো শিক্ষার্থীদের মূল পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখা, সময়মতো উত্তরপত্র জমা দেওয়া এবং প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়ার মতো বিষয়গুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।শিক্ষা ও প্রযুক্তি নিয়ে নিয়মিত আপডেট পেতে ভিজিট করো প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। এখানে তুমি পাবে শিক্ষা, ক্যারিয়ার, প্রযুক্তি ও জীবনযাপন সম্পর্কিত দরকারি সব তথ্য। নতুন নতুন আপডেট পেতে ব্লগটির সঙ্গেই থাকো।
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।