২০২৬ - ২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। গত বুধবার থেকে এই আবেদন শুরু হয়েছে এবং চলবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা অনলাইনের মাধ্যমে এই লিংকে আবেদন করতে পারবেন। ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

একজন শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। আবেদনের আগে কিছু জিনিস হাতের কাছে রাখা ভালো, যেমন: এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের বছর, নিজের সচল মোবাইল নম্বর ও পছন্দের কলেজগুলোর তালিকা। তথ্য সাবমিটের আগে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, যাতে কোনো ভুল না থাকে।
✔️ পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলপ্রাপ্তদের আবেদন: ১২ - ১৩ সেপ্টেম্বর (রাত: ৮টা পর্যন্ত)
✔️ পছন্দক্রম পরিবর্তনের শেষ সময়: ১২ - ১৩ সেপ্টেম্বর (রাত: ৮টা পর্যন্ত)
✔️ নির্বাচিতদের ফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর (রাত: ৮টা)
✔️ ভর্তি নিশ্চয়নের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর (রাত: ৮টা)
✔️ ভর্তি কার্যক্রম: ২০ - ২২ সেপ্টেম্বর
✔️ ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর
সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধাক্রম তৈরি করা হবে । বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান নম্বর হলে প্রথমে সাধারণ গণিত ও উচ্চতর গণিত / জীববিজ্ঞানের নম্বর দেখা হবে। পরবর্তীতে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নের নম্বর বিবেচনায় আসবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের নম্বর দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও আপডেট এর PDF পাবেন এই লিংকে এবং নিয়মিত পড়াশেনার আপডেট পেতে ভিজিট করুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। শিক্ষা ও প্রযুক্তির সব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। আপনার সর্বক্ষেত্রে সাফল্য কামনা করি। ভাল থাকুন সবসময়।
প্রিয় শিক্ষার্থী: একসাথে পড়ুন লেখাপড়া বিষয়ে সকল পোস্টগুলো

আবেদনের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
একজন শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। আবেদনের আগে কিছু জিনিস হাতের কাছে রাখা ভালো, যেমন: এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের বছর, নিজের সচল মোবাইল নম্বর ও পছন্দের কলেজগুলোর তালিকা। তথ্য সাবমিটের আগে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, যাতে কোনো ভুল না থাকে।
ভর্তির জন্য নীতিমালা:
এবার ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না। ভর্তি সম্পূর্ণভাবে এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে হবে। কলেজগুলোর মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ আসন কোটার জন্য সংরক্ষিত। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও তার অধীন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয়েছে।গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
✔️ আবেদন শেষ: ১০ সেপ্টেম্বর ২০২৬✔️ পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলপ্রাপ্তদের আবেদন: ১২ - ১৩ সেপ্টেম্বর (রাত: ৮টা পর্যন্ত)
✔️ পছন্দক্রম পরিবর্তনের শেষ সময়: ১২ - ১৩ সেপ্টেম্বর (রাত: ৮টা পর্যন্ত)
✔️ নির্বাচিতদের ফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর (রাত: ৮টা)
✔️ ভর্তি নিশ্চয়নের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর (রাত: ৮টা)
✔️ ভর্তি কার্যক্রম: ২০ - ২২ সেপ্টেম্বর
✔️ ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর
মেধাক্রম নির্ধারণের নিয়ম:
সমান জিপিএ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধাক্রম তৈরি করা হবে । বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান নম্বর হলে প্রথমে সাধারণ গণিত ও উচ্চতর গণিত / জীববিজ্ঞানের নম্বর দেখা হবে। পরবর্তীতে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নের নম্বর বিবেচনায় আসবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের নম্বর দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি ক্ষেত্রে সতর্কতা:
মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের জন্য শিক্ষার্থীকে অবশ্যই মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। নাতি নাতনি বা অন্য কোনো আত্মীয় এই কোটায় আবেদন করতে পারবেন না। যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন করলে নির্বাচিত হয়েও ভর্তি হওয়া যাবে না। শিক্ষা কোটায় (ইকিউ-১ ও ইকিউ-২) আবেদনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ভর্তির সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে।একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও আপডেট এর PDF পাবেন এই লিংকে এবং নিয়মিত পড়াশেনার আপডেট পেতে ভিজিট করুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। শিক্ষা ও প্রযুক্তির সব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। আপনার সর্বক্ষেত্রে সাফল্য কামনা করি। ভাল থাকুন সবসময়।
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।