আপনার ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ করে লগইন করতে পারছেন না? পাসওয়ার্ড কাজ করছে না? নাকি আপনার অনুমতি ছাড়াই আপনার নামে পোস্ট হচ্ছে? তাহলে সাবধান হোন। আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে শুধু লগইন করার সুযোগই হারাতে হয় না, বরং আপনার ব্যক্তিগত ছবি, মেসেজ, যোগাযোগের তথ্যসহ গুরুত্বপূর্ণ অনেক কিছুই ঝুঁকিতে পড়ে।
হ্যাকার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিতে পারে, আপনার নামে পোস্ট করতে পারে, এমনকি আপনার পরিচিতদের কাছে প্রতারণামূলক বার্তা পাঠিয়ে টাকা চাইতেও পারে। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করা জরুরি।
প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের দৈনন্দিন প্রযুক্তি সমস্যার সহজ সমাধান দিতে। আজকের এই গাইডটি সেই চেষ্টারই অংশ।

অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আসলেই কি হ্যাক হয়েছে। কিছু লক্ষণ আছে যা দেখে আপনি সতর্ক হতে পারেন। যেমন: আপনার অনুমতি ছাড়া পোস্ট বা কমেন্ট করা, প্রোফাইলের ছবি বা ব্যক্তিগত তথ্য বদলে যাওয়া, নতুন ইমেল বা ফোন নম্বর যুক্ত হওয়া, পুরোনো তথ্য সরিয়ে দেওয়া, অচেনা ডিভাইস বা জায়গা থেকে লগইনের নোটিফিকেশন আসা ইত্যাদি। এসব লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে সতর্ক হোন।
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় আগে ফেসবুক ব্যবহার করা হয়েছিল এমন কোনো ডিভাইস ব্যবহার করা উপকারী হতে পারে। সেটি আপনার পুরোনো স্মার্টফোন, কম্পিউটার বা আগে ব্যবহার করা অন্য ডিভাইস হতে পারে। অ্যাকাউন্ট শনাক্ত হওয়ার পর ফেসবুক যে রিকভারি অপশনগুলো দেখাবে, সেগুলো অনুসরণ করুন।
মনে রাখবেন, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেও সঠিক পদক্ষেপ নিলে অল্প সময়েই তা ফিরে পাওয়া সম্ভব। আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে এগোলে এবং ফেসবুকের নির্দেশনা মেনে চললে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সহজ হয়। প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগে আপনার নিয়মিত ভিজিট একান্ত কাম্য। ভাল থাকুন সবসময়।
হ্যাকার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিতে পারে, আপনার নামে পোস্ট করতে পারে, এমনকি আপনার পরিচিতদের কাছে প্রতারণামূলক বার্তা পাঠিয়ে টাকা চাইতেও পারে। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করা জরুরি।
প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের দৈনন্দিন প্রযুক্তি সমস্যার সহজ সমাধান দিতে। আজকের এই গাইডটি সেই চেষ্টারই অংশ।

প্রথমেই বুঝুন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না
অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আসলেই কি হ্যাক হয়েছে। কিছু লক্ষণ আছে যা দেখে আপনি সতর্ক হতে পারেন। যেমন: আপনার অনুমতি ছাড়া পোস্ট বা কমেন্ট করা, প্রোফাইলের ছবি বা ব্যক্তিগত তথ্য বদলে যাওয়া, নতুন ইমেল বা ফোন নম্বর যুক্ত হওয়া, পুরোনো তথ্য সরিয়ে দেওয়া, অচেনা ডিভাইস বা জায়গা থেকে লগইনের নোটিফিকেশন আসা ইত্যাদি। এসব লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে সতর্ক হোন।
প্রথম ধাপ: ফেসবুকের হ্যাকড অ্যাকাউন্ট রিকভারি পেজে যান
অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে মনে হলে সবার আগে ফেসবুকের নির্দিষ্ট রিকভারি পেজ ব্যবহার করুন। ব্রাউজারে facebook.com/hacked লিখে সার্চ দিন। সম্ভব হলে এমন ফোন, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করুন, যেটি দিয়ে আগে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল। এরপর স্ক্রিনে যে নির্দেশনা আসবে, সেগুলো ধাপে ধাপে অনুসরণ করুন। অ্যাকাউন্টে যুক্ত পুরোনো ফোন নম্বর বা ইমেইল ঠিকানা মনে না থাকলেও অন্য কোনো যুক্ত তথ্য দিয়ে চেষ্টা করা যেতে পারে।দ্বিতীয় ধাপ: অ্যাকাউন্ট ফিরে পেলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড বদলান
লগইন করার সুযোগ ফিরে পাওয়ার পর দেরি না করে পাসওয়ার্ড পরিবর্তন করুন। ফেসবুকে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ➜ সেটিংস ➜ অ্যাকাউন্টস সেন্টার ➜ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ➜ চেঞ্জ পাসওয়ার্ড অপশনে যেতে হবে। এরপর নতুন একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। মনে রাখবেন, একই পাসওয়ার্ড অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে ব্যবহার করা হয়ে থাকলে সেখানেও পাসওয়ার্ড বদলে নেওয়া ভালো।তৃতীয় ধাপ: পুরোনো তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুঁজে দেখুন
হ্যাক হওয়ার পর যদি ইমেল বা ফোন নম্বর বদলে দেওয়া হয়, তাহলে সাধারণভাবে লগইন করা কঠিন হতে পারে। এমন অবস্থায় facebook.com/login/identify পেজে গিয়ে নিজের অ্যাকাউন্ট খুঁজে দেখুন। এখানে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর বা ইমেল ঠিকানা দিয়ে চেষ্টা করা যায়। এগুলো কাজ না করলে ফেসবুকের নির্দেশনা অনুযায়ী নিজের নাম বা ইউজারনেম দিয়েও অ্যাকাউন্ট শনাক্ত করার চেষ্টা করা যেতে পারে।চতুর্থ ধাপ: পুরোনো ডিভাইস ব্যবহার করলে সুবিধা হতে পারে
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় আগে ফেসবুক ব্যবহার করা হয়েছিল এমন কোনো ডিভাইস ব্যবহার করা উপকারী হতে পারে। সেটি আপনার পুরোনো স্মার্টফোন, কম্পিউটার বা আগে ব্যবহার করা অন্য ডিভাইস হতে পারে। অ্যাকাউন্ট শনাক্ত হওয়ার পর ফেসবুক যে রিকভারি অপশনগুলো দেখাবে, সেগুলো অনুসরণ করুন।
পঞ্চম ধাপ: প্রয়োজনে নতুন যোগাযোগের তথ্য দিন
প্রয়োজন হলে "No longer have access to these?" ধরনের অপশন বেছে নিয়ে নতুন যোগাযোগের তথ্য দেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে। ফেসবুকের নির্দেশনা অনুযায়ী, নতুন দেওয়া যোগাযোগের তথ্য আগে ওই অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি এমন তথ্য হতে হবে। এরপর পরিচয় ও অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করার জন্য ফেসবুক যে নিরাপত্তা যাচাই করতে বলবে, সেগুলো সম্পন্ন করতে হবে।শেষ পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট না রিকভার হলে?
উপরের পদ্ধতিগুলো কাজ না করলে ফেসবুকের অতিরিক্ত সহায়তা বা অভিযোগ জানানোর ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে। তবে প্রথমেই তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি বা ওয়েবসাইটকে টাকা দিয়ে অ্যাকাউন্ট ফেরানোর চেষ্টা করবেন না। কেউ ফেসবুকের কর্মী পরিচয় দিয়ে পাসওয়ার্ড, ওটিপি বা কোড চাইলে সেটি কখনই দেওয়া যাবে না, এবং কাউকে কখনো দিবেন না। এ ধরনের ঘটনা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বাড়ায়।ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর যা করবেন?
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলবেন না। প্রথমত, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। দ্বিতীয়ত, অচেনা ডিভাইস থেকে লগআউট করুন। তৃতীয়ত, অ্যাকাউন্টে যুক্ত ইমেইল ও ফোন নম্বর যাচাই করে নিন। এতে ভবিষ্যতে একই ধরনের সমস্যার ঝুঁকি কমানো যায়।মনে রাখবেন, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেও সঠিক পদক্ষেপ নিলে অল্প সময়েই তা ফিরে পাওয়া সম্ভব। আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে এগোলে এবং ফেসবুকের নির্দেশনা মেনে চললে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সহজ হয়। প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগে আপনার নিয়মিত ভিজিট একান্ত কাম্য। ভাল থাকুন সবসময়।
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।