মোবাইলের ক্যামেরা যা দেখাবে, জেমিনি তার সব জানাবে। জেমিনির গাইডেড ভিশন ফিচার...

আপনার ফোনের ক্যামেরা কি শুধু ছবি তোলার জন্যই? এবার থেকে এটি আপনার চোখের কাজও করবে। গুগল তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনিতে নিয়ে এসেছে এক অসাধারণ ফিচার "জেমিনি গাইডেড ভিশন"। এই ফিচারের মাধ্যমে ফোনের ক্যামেরা দিয়ে সামনে থাকা যেকোনো জিনিস বা দৃশ্য জেমিনিকে দেখালে, সে তা বিশ্লেষণ করে আপনার সব প্রশ্নের উত্তর দেবে। আর ব্যাপারটা শুধু একবার প্রশ্ন করে থেমে যাওয়ার মতো নয়, একই বিষয়ে একাধিক প্রশ্ন করেও তথ্য জানা যাবে। এটি অনেকটা দুই বন্ধুর মধ্যে কথোপকথনের মতো কাজ করে।


জেমিনি গাইডেড ভিশন ফিচার কীভাবে ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড ফোনে জেমিনি লাইভ ক্যামেরা সহকারী চালু করার নিয়ম, প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ

প্রযুক্তির এই চমকপ্রদ আপডেটের খবর নিয়ে আমরা এসেছি প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগে আজকের এই পোস্টে...

গাইডেড ভিশন আসলে কী?

গাইডেড ভিশন হলো জেমিনি লাইভের একটি ভিজ্যুয়াল সহকারী ফিচার। অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা ব্যবহার করে সামনে থাকা কোনো জিনিস জেমিনিকে দেখানো যাবে। এরপর AI সেই দৃশ্য বা বস্তু দেখে আপনার প্রশ্নের উত্তর দেবে। এটি একটি কথোপকথনভিত্তিক সহকারী, তাই একটানা প্রশ্ন করে তথ্য জানা সম্ভব।


ক্যামেরা ভুল জায়গায় থাকলেও দেবে নির্দেশ

এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ক্যামেরা ঠিকভাবে বিষয়বস্তুর দিকে না থাকলেও জেমিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে। ধরুন, কোনো জিনিস ক্যামেরার খুব কাছে চলে এসেছে, সেক্ষেত্রে জেমিনি আরও দূরে যেতে বলবে। আবার ক্যামেরা বেশি ওপরে বা নিচে থাকলে সেটি ঠিক করার নির্দেশ দেবে। কোনো বস্তু ফ্রেমের বাইরে চলে গেলে ডানে বা বাঁয়ে ক্যামেরা ঘোরাতেও বলবে। অর্থাৎ, শুধু ছবি বিশ্লেষণ নয়, সঠিক দৃশ্য ক্যামেরায় ধরতেও সাহায্য করবে Artificial Intelligence.

কী কী কাজে লাগবে গাইডেড ভিশন ফিচার?

দৈনন্দিন জীবনে এই ফিচারের ব্যবহার অসংখ্য। যেমন:

• ঘরের কোনো যন্ত্রাংশ বা যন্ত্রপাতির মডেল ও তথ্য শনাক্ত করতে।
• বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা অন্য কোনো ইউটিলিটি বিলের রিডিং বুঝতে।
• ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিনে থাকা এরর মেসেজ বা সেটিংসের লেখা পড়তে।
• খাবারের প্যাকেটের ছোট অক্ষরের লেখা বা পুষ্টি সম্পর্কিত তথ্য বুঝতে।
• ওয়াশিং মেশিন বা অন্য যন্ত্রের গায়ে থাকা নির্দেশনা পড়তে।
• ঔষধের প্যাকেটে লেখা মেয়াদ ও নির্দেশনা বুঝতে।
• পোশাকের লেবেলে লেখা ধোয়ার নিয়ম বা যত্নের নির্দেশনা বুঝতে।
• বিমান, ট্রেন বা বাসের টিকিটে লেখা সময়, প্ল্যাটফর্ম ও অন্যান্য তথ্য পড়তে।
• রেস্তোরাঁর মেনুতে লেখা ছোট অক্ষর বুঝতে।
• ঘরে রাখা বা হারিয়ে যাওয়া কোনো জিনিস খুঁজে বের করতে।
• পোশাকের রং, নকশা বা ধরন সম্পর্কে জানতে।
• অপরিচিত জায়গা বা টেবিলে রাখা বিভিন্ন জিনিস শনাক্ত করতে।
• অন্য ভাষায় লেখা কোনো বিষয় বুঝতে বা অনুবাদ করতে।
• বিল বা রশিদের ছোট অক্ষরের হিসাব ও তথ্য পড়তে।
• গাছের পাতা বা ফুল দেখে তার নাম ও পরিচয় জানতে।
• খাবারের মেনু বা রেসিপি বইয়ের নির্দেশনা ধাপে ধাপে বুঝতে।
• অফিসের গুরুত্বপূর্ণ নথি বা ফাইলের ছোট লেখা স্ক্যান করে তথ্য জানতে।


কীভাবে ব্যবহার করবেন?

গাইডেড ভিশন ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ফোনে জেমিনি অ্যাপ খুলে প্রোফাইল/সেটিংসে যেতে হবে। সেখানে "ইউজ গাইডেড ভিশন ইন লাইভ" অপশনটি চালু করতে হবে। এরপর জেমিনি লাইভ চালু করে ক্যামেরা শেয়ার করলেই ফিচারটি ব্যবহার করা যাবে।

অ্যাক্সেসিবিলিটির প্রয়োজন হলে সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি ➜ ভিশন অ্যাসিস্ট্যান্স ➜ গাইডেড ভিশন এ গিয়ে শর্টকাটও সেট করা যায়।

সব মোবাইল ফোনে কি পাওয়া যাবে?

এই পোস্টটি লেখার সময় পর্যন্ত, আপাতত সব অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি পাওয়া যাবে না। গুগল ধাপে ধাপে এটি চালু করছে। সংস্থার তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ৯ বা পরবর্তী সংস্করণে জেমিনি লাইভ সমর্থিত ভাষায় ফিচারটি ব্যবহারের সুযোগ রয়েছে। তবে আপনার ফোনে এটি কবে আসবে, তা রোলআউটের ওপর নির্ভর করবে।

সতর্কতা এবং জরুরী বিষয়গুলো...

AI নির্ভর এই সুবিধা ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরি। জেমিনি ভুল তথ্য দিতে পারে। বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত কোনো যন্ত্রের রিডিং বা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য বোঝার ক্ষেত্রে শুধু এআইয়ের উত্তরের ওপর নির্ভর না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।

প্রযুক্তির নতুন নতুন ফিচার ও আপডেট সম্পর্কে জানতে নিয়মিত পড়ুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ।

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন