ইউটিউবে ভিডিও বানিয়ে অনেকেই আয় করছেন। কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে ভিডিও তৈরি করেও বেশ সফল হচ্ছেন। কিন্তু সম্প্রতি ইউটিউবের নতুন ঘোষণায় শঙ্কিত অনেকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তিন ধরনের "অপ্রামাণিক" ভিডিও আর ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আয় করতে পারবে না। AI দিয়ে ভিডিও তৈরি মানেই যে আয় হবে না, তা কিন্তু নয়। কিন্তু কোন কোন ভিডিও এই নিয়মের আওতায় পড়ছে চলুন জেনে নিই প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগের এই পোস্টে...

ইউটিউবের আপডেট করা নির্দেশিকা অনুযায়ী, "অপ্রামাণিক কনটেন্ট" এর আওতায় তিনটি শ্রেণির ভিডিও পড়ছে:
১. একঘেঁয়ে বা টেমপ্লেট ভিত্তিক ভিডিও: এআই, সিজিআই বা টেমপ্লেট ব্যবহার করে দ্রুত তৈরি করা এমন ভিডিও, যেগুলোতে সৃজনশীলতা বা নতুনত্ব নেই। যেমন: শুধু ছবি বা নাম পরিবর্তন করে একই ধরনের গল্প বারবার আপলোড করা। টিউটোরিয়াল ভিডিও হলেও যদি সেটি আগে থেকে থাকা সাধারণ তথ্য নতুন কিছু যোগ না করে পুনরায় তৈরি করা হয়, তাহলেও তা এই শ্রেণিতে পড়তে পারে।
২. বিরক্তিকর বা আবেগ নির্ভর ভিডিও: যে ভিডিওগুলো দর্শকদের আবেগকে কাজে লাগিয়ে ভিউ বাড়ানোর জন্য তৈরি করা হয়। যেমন: কোনো পশুকে বিপদে ফেলে তারপর উদ্ধারের ভিডিও বানানো। এটি এআই দিয়ে হোক বা না হোক, এই ধরনের কনটেন্ট বেশি থাকলে চ্যানেলটি আয়ের অযোগ্য হয়ে যেতে পারে।
৩. সংবেদনশীল বিষয়ে এআই "ব্যক্তিত্ব" ব্যবহার: স্বাস্থ্য, চিকিৎসা, অর্থ, আইন বা রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো AI সৃষ্ট চরিত্র বা অবতার যদি পরামর্শ দেয়, তাহলে তা আর আয় করতে পারবে না। কারণ দর্শকরা সেটাকে প্রকৃত বিশেষজ্ঞ হিসেবে ভুল করতে পারেন।
ইউটিউব এআই ব্যবহারকে পুরোপুরি নিষিদ্ধ করছে না। বরং তারা চায়, নির্মাতারা এআইকে সৃজনশীল হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানসম্মত ও মৌলিক কনটেন্ট তৈরি করুন। ইউটিউবের ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান ম্যাট হ্যালপ্রিন জানিয়েছেন, AI দিয়ে যদি ভালো মানের ভিডিও তৈরি করা হয়, তাহলে সেটি ইয়পিপি তে স্বাগত। কিন্তু "কনটেন্ট ফার্মিং" বা দ্রুত লাভের জন্য নিম্নমানের ভিডিও বানানোর প্রবণতাকে নিরুৎসাহিত করাই এই নীতিমালার উদ্দেশ্য।
ইউটিউবের এই সিদ্ধান্ত শুধু নির্মাতাদের জন্য নয়, দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতেও গুরুত্বপূর্ণ। কারণ নিম্নমানের ভিডিওতে প্ল্যাটফর্ম ভরে গেলে সবাই ক্ষতিগ্রস্ত হয়।
প্রযুক্তি জগতের এই রকম আরও গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পেতে নিয়মিত ভিজিট করুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। এখানে পাবেন নির্ভরযোগ্য তথ্য, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ইউটিউবের এই নতুন নীতিমালা সম্পর্কে আপনার কী মতামত? এই ব্লগের নিচে কমেন্টে জানাতে পারেন।

কোন তিন ধরনের ভিডিও আয় করতে পারবে না?

এআই কি পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে?

একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।