ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে ৫০ হাজার মানুষ। ভূমিকম্পে কি বাড়বে মৃত্যু?

গত বুধবার ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাসসহ উত্তরাঞ্চলীয় উপকূল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্প রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার এই দুটি ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।


ভেনেজুয়েলা ভূমিকম্প ২০২৬ সর্বশেষ খবর, ভেনেজুয়েলায় কত জন নিহত হয়েছে ভূমিকম্পে, প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ

শুক্রবার জাতীয় পরিষদের নেতা হোর্হে রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে, ৩,৩৬০ জনের বেশি আহত হয়েছেন এবং কমপক্ষে ১৭২ জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এটি গত ১২৫ বছরের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সর্বশেষ পরিস্থিতি কী?


উদ্ধারকাজ এখনো পুরোদমে চলছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) পূর্বাভাস দিয়েছে, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরা রাজ্যকে "দুর্যোগপূর্ণ অঞ্চল" ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার আবারও ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর উপকূল। যদিও তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তবুও আতঙ্ক ছড়িয়েছে।

আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার কাজ

যুক্তরাষ্ট্র উদ্ধারকাজে সার্চ অ্যান্ড রেসকিউ টিম, চিকিৎসক ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে । জাতিসংঘও বড় আকারের উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয় বাসিন্দারা নিজেরা এগিয়ে এসে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ শিথিল


ভূমিকম্পের পর ভেনেজুয়েলা সরকার ফেসবুক ও এক্সডটকম এর মতো সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে বিধিনিষেধ শিথিল করেছে, যাতে নিখোঁজ স্বজনদের খোঁজ পাওয়া সহজ হয়। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ ও উদ্ধারকাজেও সাহায্য করছে এই সিদ্ধান্ত।

ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে মানবিক সহায়তা ও পুনর্বাসন এখন সবচেয়ে জরুরি। আপনার কি মনে হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহায়তা যথেষ্ট? আপনার মতামত জানাতে পারেন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগে এই পোস্টের নিচে।

তথ্য সূত্র: https://www.shinemat.com/2026/06/venezuela-earthquake-death-count.html

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন