আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এ বছর ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

উদ্বেগজনক তথ্য বিষয় হলো এবারের মোট অনুপস্থিতি ৩৬%
এবারের এইচএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশ অংশ নিচ্ছেন না। গত বছর এই হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হার বেড়েছে প্রায় ৭ শতাংশ। এ বছর প্রায় ৫.৫ লাখ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষার ফর্ম পূরণ করেননি।
• মাদ্রাসা বোর্ড: ৪৪.০৭%
• সাধারণ শিক্ষা বোর্ড: ৩৩.০৪%
এইচএসসি ও সমমানের পরীক্ষার খবর ও আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। আমরা আপনাদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিয়ে আসি প্রতিনিয়ত।

শিক্ষার্থী ও কেন্দ্রের পরিসংখ্যান:
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি । ঢাকা বোর্ডে ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী, যা সর্বোচ্চ, আর বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৯৪ জন, যা সর্বনিম্ন।উদ্বেগজনক তথ্য বিষয় হলো এবারের মোট অনুপস্থিতি ৩৬%
এবারের এইচএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশ অংশ নিচ্ছেন না। গত বছর এই হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হার বেড়েছে প্রায় ৭ শতাংশ। এ বছর প্রায় ৫.৫ লাখ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষার ফর্ম পূরণ করেননি।
বিভিন্ন বোর্ডে এই অনুপস্থিতির হার ভিন্ন:
• কারিগরি বোর্ড: ৫৪.৫৮% (সর্বোচ্চ)• মাদ্রাসা বোর্ড: ৪৪.০৭%
• সাধারণ শিক্ষা বোর্ড: ৩৩.০৪%
শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ:
শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহছানুল হক মিলন জানিয়েছেন, এবার সিসি ক্যামেরায় প্রতিটি কেন্দ্র মনিটরিং করা হবে এবং কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বডি ওর্ন ক্যামেরা থাকবে। পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা:
লিখিত পরীক্ষা চলবে ২১ দিন। যেসব দিন পরীক্ষা নেই, সেসব দিন কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।এইচএসসি ও সমমানের পরীক্ষার খবর ও আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন প্রযুক্তির বিশ্ব বাংলা টেক ব্লগ। আমরা আপনাদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিয়ে আসি প্রতিনিয়ত।
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।