থার্টি ফাস্ট নাইটে বাসায় তৈরি করুন মজাদার কফি ওরিও কেক...

বছরের শেষ রাত থার্টি ফাস্ট নাইটে ঘরোয়া আয়োজনটা আলাদা মাত্রা পায়। আর এই আয়োজনে বাড়িতে তৈরি ঘ্রাণময় কেক না থাকলে যেন চলেই না। দোকান থেকে কিনতে না চাইলে, সহজ উপায়ে চুলায় বানিয়ে ফেলুন কফি ওরিও কেক। এটি তৈরি খুব সহজ, উপকরণও হাতের কাছেই পাওয়া যায়, আর স্বাদে এতটাই অনন্য যে সবাই প্রশংসা করবে।


চুলায় ওভেন ছাড়া কেক বানানোর রেসিপি, কফি ওরিও কেক বানানোর পদ্ধতি

উপকরণগুলো একনজরে দেখে নিন


⦿ ময়দা = ১ কাপ
⦿ চিনি = আধা কাপ
⦿ বেকিং পাউডার = ১ চা চামচ
⦿ ইনস্ট্যান্ট কফি পাউডার = ১ চা চামচ
⦿ ডিম = ২ টি
⦿ দুধ = আধা কাপ
⦿ তেল বা মাখন = ১/৪ কাপ (মাখন গলিয়ে নিলে স্বাদ আরও ভালো হয়)
⦿ ভ্যানিলা এসেন্স = ১ চা চামচ
⦿ ওরিও বিস্কুট = ৮-১০ টি (ভাঙা)

যেভাবে বানাবেন মজাদার এই কেক

১. প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিন। একটি বড় বাটিতে ময়দা, চিনি, বেকিং পাউডার ও কফি পাউডার একসাথে ভালোভাবে চালুনি দিয়ে ছেঁকে নিন।

২. আলাদা একটি বাটিতে ভেজা উপকরণ মিশান। ডিম, দুধ, তেল এবং ভ্যানিলা এসেন্স নিয়ে হাত দিয়ে বা ফুটিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন যতক্ষণ না সবকিছু একসাথে মিশে যায়।

৩. এবার ভেজা মিশ্রণটি আস্তে আস্তে শুকনো মিশ্রণের বাটির মধ্যে ঢেলে ফেটিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। খুব ঘন মনে হলে এক বা দুই চামচ বাড়তি দুধ যোগ করতে পারেন।

৪. কেকের ব্যাটার তৈরি হয়ে গেলে ওরিও বিস্কুট ভেঙে নিন। ৮ / ১০টি ওরিওয়ের ক্রিমসহ বিস্কুট টুকরো করে ভেঙে নিন।


৫. এবার একটি মাঝারি সাইজের কড়াই নিয়ে তার তলায় ও কিনারায় হালকা তেল বা মাখন দিয়ে ভালোভাবে গ্রীস করুন। কড়াইতে কেকের ব্যাটার ঢেলে সমান করে ছড়িয়ে দিন। তার উপর ভাঙা ওরিও বিস্কুট ছড়িয়ে দিন এবং হালকা চাপ দিয়ে ব্যাটারের সাথে বসিয়ে দিতে পারেন।

৬. চুলার তাওয়া গরম করে তার উপর কড়াইটি ঢাকনা দিয়ে চাপা দিন। মাধ্যমিম আঁচে ৩৫/৪০ মিনিট রান্না হতে দিন। একটু পরে চেক করতে একটি কাঠি বা চামচের ডাটা কেকের মাঝামাঝি ফুটিয়ে দেখুন। যদি কাঠি পরিষ্কার বেরিয়ে আসে, তাহলেই কেক তৈরি।


৭. চুলা থেকে নামিয়ে কেকটি সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। তারপর একটি প্লেটে ওল্টে নিয়ে নামিয়ে ফেলুন। পছন্দমতো হুইপ ক্রিম, চকলেট সিরাপ বা গুঁড়ো চিনি ছড়িয়ে আরও কিছু ভাঙা ওরিও বিস্কুট দিয়ে সাজিয়ে থার্টি ফাস্ট নাইটের পার্টিতে পরিবেশন করুন।

এই সহজ রেসিপিতে কফির স্নিগ্ধ গন্ধ আর ওরিওয়ের ক্রিমি টেক্সচার একসাথে মিশে যাবে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য নিজ হাতে তৈরি এই কেক আপনার অনুষ্ঠানকে করবে আরও স্মরণীয়। প্রযুক্তির বিশ্ব ব্লগের টিম থেকে আপনাকে নতুন বছর ২০২৬ সালের শুভেচ্ছা। ভাল থাকুন সবসময়।

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন